জেনারেশনকে পোস্ট অফিসমুখী করে তুলতে এবার
আধুনিক পরিষেবার পথে ডাক বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথমবারের মতো হলদিয়ার HIT বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে উদ্বোধন হল ‘এন জিন সাব পোস্ট অফিস’। বুধবার এই পোস্ট অফিসের উদ্বোধন…
জেনারেশনকে পোস্ট অফিসমুখী করে তুলতে এবার
আধুনিক পরিষেবার পথে ডাক বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথমবারের মতো হলদিয়ার HIT বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে উদ্বোধন হল ‘এন জিন সাব পোস্ট অফিস’। বুধবার এই পোস্ট অফিসের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি,প্রাক্তন সংসদ লক্ষ্মণ চন্দ্র শেঠ,আশীষ লাহরি সহ ডাক বিভাগের অন্যান্য আধিকারিকরা।
ডাক বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ১০০টির বেশি আধুনিক পোস্ট অফিস চালু হয়েছে। পশ্চিমবঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী, খড়গপুর আই আই টির পর পূর্ব মেদিনীপুর হলদিয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে উদ্বোধন হলো আরও তিনটি এমন পোস্ট অফিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হলদিয়ার রাজ্যে এই ধরনের পঞ্চম পোস্ট অফিস বলে ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে।সাধারণ ডাক পরিষেবার পাশাপাশি এখানে মিলবে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট, ইউপিআই ও কিউআর কোডে ডিজিটাল পেমেন্ট, স্বয়ংক্রিয় কিয়স্কে চিঠি-পার্সেল বুকিং, স্মার্ট কাউন্টার ও প্যাকেজিংয়ের সুবিধা। থাকবে আধার পরিষেবা, অ্যাকাউন্ট খোলা, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ-সহ বিভিন্ন সঞ্চয় প্রকল্প।পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য রিডিং জোন, চা-কফি ভেন্ডিং মেশিন এবং ইনডোর গেমসের ব্যবস্থাও রাখা হয়েছে।

No comments