Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়া সরকারি উদ্যোগে বইমেলা

ছাত্রছাত্রীদের মোবাইলের আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হলদিয়ায় দু’দিনের বইমেলার আয়োজন করা হয়। ন্যাশনাল বুক ট্রাস্ট এবং ভারত সরকারের শিক্ষা মন্ত্রকে উদ্যোগে হলদিয়া রানিচকে গভর্নমেন্ট স্পনসর্ড

 বিবেকানন্দ বিদ্যাভবন হাই…

 ছাত্রছাত্রীদের মোবাইলের আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হলদিয়ায় দু’দিনের বইমেলার আয়োজন করা হয়। ন্যাশনাল বুক ট্রাস্ট এবং ভারত সরকারের শিক্ষা মন্ত্রকে উদ্যোগে হলদিয়া রানিচকে গভর্নমেন্ট স্পনসর্ড



 বিবেকানন্দ বিদ্যাভবন হাই স্কুলে আয়োজিত এই বইমেলা শুক্রবার শেষ হয়। দু’দিনের মেলায় পড়ুয়াদের ভিড় ছিল চোখে পড়ার মতো।স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, জ্ঞানমূলক ও শিশু-কিশোরদের উপযোগী বই রাখা হয়েছিল। পছন্দের বই কিনতে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, দু হাজার ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার বই কিনেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।স্কুলের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌড়ী জানান, বর্তমানে পড়ুয়াদের মধ্যে মোবাইল ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাদের মোবাইল থেকে বইয়ের দিকে মন ফেরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আগামী দিনেও এমন উদ্যোগ নেওয়া হবে।

No comments