দু’ধারে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে ওঠায় বড় গাড়ি চলাচল করতে না পারায় রূপনারায়ণ নদের পাড়ে গড়ে ওঠা ১০-১২টি ইটভাটা কার্যত বন্ধের মুখে। ইটভাটাগুলিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ। ফলে ভাটা বন্ধ হলে তাঁদের কর্মসংস্থ…
দু’ধারে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে ওঠায় বড় গাড়ি চলাচল করতে না পারায় রূপনারায়ণ নদের পাড়ে গড়ে ওঠা ১০-১২টি ইটভাটা কার্যত বন্ধের মুখে। ইটভাটাগুলিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার মানুষ। ফলে ভাটা বন্ধ হলে তাঁদের কর্মসংস্থান নিয়েও তৈরি হবে অনিশ্চয়তা।ইটভাটার মালিক মানস জানা বলেন বড় গাড়ি ঢুকতে না পারায় ইটভাটায় কয়লা ও অন্যান্য কাঁচামাল আনা এবং উৎপাদিত ইট বাইরে পাঠাতে সমস্যা হচ্ছে। একাধিকবার গাড়ি বদল করে পণ্য পরিবহণ করতে গিয়ে খরচও বাড়ছে।পাঁচ বছর আগে সব বড় গাড়ি ঢুকতে পারত,দুধারে অবৈধ দোকানও বাড়ি তৈরি হয়ে যাওয়ায় এখন আর ঢুকছেনা। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকালে মহিষাদলের হাসপাতাল মোড় থেকে বাঁকার রাস্তা পরিদর্শন করেন বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, বিডিও তাপসকুমার মণ্ডল,মহিষাদল থানার ওসি, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস-সহ ইটভাটা কমিটির প্রতিনিধিরা। ১২ চাকার লরি নিয়ে রাস্তার বিভিন্ন অংশে ট্রায়াল দেওয়া হয়।সমস্যা জায়গাগুলো চিহ্নিত করা হয়। বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা জানান, আগামী দিনে এলাকায় আবাস যোজনার বহু বাড়ি তৈরি হবে। সেখানে ইটের প্রয়োজন রয়েছে। তাই ইটভাটাগুলি সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রশাসনের তরফে রাস্তার সমস্যাগুলি চিহ্নিত করে দখলমুক্ত করে বড় গাড়ি চলাচলের নেওয়া হয়।

No comments