Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়ায় সিপিএম পার্টি অফিসে ভাঙচুর, গেরুয়া রং করে দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, থানায় বিক্ষোভ সিপিএমের

হলদিয়ার ক্ষুদিরামনগর কলোনী গড়ে ওঠার সময় থেকেই সেখানে রয়েছে সিপিএমের পার্টি অফিস। এই অফিস থেকেই এলাকার সমস্ত সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হত। অভিযোগ, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ওই পার্টি অফিসে হামলা চালায়।

সিপিএমের অভিযোগ, পার…

 হলদিয়ার ক্ষুদিরামনগর কলোনী গড়ে ওঠার সময় থেকেই সেখানে রয়েছে সিপিএমের পার্টি অফিস। এই অফিস থেকেই এলাকার সমস্ত সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হত। অভিযোগ, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ওই পার্টি অফিসে হামলা চালায়।

সিপিএমের অভিযোগ, পার্টি অফিসের শহীদ বেদী ভেঙে দেওয়া হয়, লাল ঝান্ডা ছিঁড়ে ফেলা হয় এবং অফিসে তালা লাগিয়ে গেরুয়া রং করে 'BJP' লিখে দেওয়া হয়। পাশাপাশি একটি কাগজ সাঁটিয়ে ফতোয়া জারি করা হয় যে, এই পার্টি অফিস আপাতত বন্ধ থাকবে।

একইভাবে ২৪ নম্বর ওয়ার্ডের আরেকটি পার্টি অফিস, যা আগে তৃণমূল দখল করে রেখেছিল বলে দাবি, সম্প্রতি সিপিএম পুনরুদ্ধার করে কাজ শুরু করেছিল। সেই অফিসটিও ফের বিজেপি দখল করে গেরুয়া রং করে দিয়েছে বলে অভিযোগ।

এই দখলদারি, ভাঙচুর ও অসভ্যতার প্রতিবাদে এবং দ্রুত পার্টি অফিস খুলে দৈনন্দিন কাজকর্ম শুরু করার দাবিতে হলদিয়া থানায় অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিএম। বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি।

No comments