Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়ায় বিজেপির দু’দিনের প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারী, পৌর নির্বাচন ও নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা

হলদিয়ায় বিজেপির দু’দিনের প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারী, 

পৌর নির্বাচন ও নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তাহলদিয়ার গান্ধীনগর যুব আবাসনে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রবিবার সকাল থেকে শুরু হয়েছে দু’দিনের দীনদয়াল উপাধ…

 হলদিয়ায় বিজেপির দু’দিনের প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারী, 



পৌর নির্বাচন ও নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা

হলদিয়ার গান্ধীনগর যুব আবাসনে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রবিবার সকাল থেকে শুরু হয়েছে দু’দিনের দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে জেলা কমিটির সদস্য, পদাধিকারী, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ চলবে সোমবার পর্যন্ত।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শিবিরে উপস্থিত হন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কর্মীদের উদ্দেশে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এলাকায় মানুষ যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সংগঠনের মাধ্যমে তুলে ধরার নির্দেশও দেন।

শুভেন্দু অধিকারী বলেন, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলিতে অতীতে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, ভবিষ্যতে যেন সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন।

No comments