Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়াবার অ্যাসোসিয়েশন এর জয়

হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফের জয়ী হল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিমল কুমার মাঝির নেতৃত্বাধীন প্যানেল। বিজেপি-সমর্থিত বিরোধী শিবিরকে পরাজিত করে ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে বিমল মাঝি টিম। বাক…

 হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফের জয়ী হল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিমল কুমার মাঝির নেতৃত্বাধীন প্যানেল। বিজেপি-সমর্থিত বিরোধী শিবিরকে পরাজিত করে ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে বিমল মাঝি টিম। বাকি দুটি আসনে জয় পেয়েছে বিরোধী শিবির।

গত শুক্রবার হলদিয়া মহকুমা আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হয়। মোট ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৩৫৮টি। এবারের নির্বাচনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদক পদে বিমল কুমার মাঝি ২২২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলকেশ শুকুল পান ১৩২টি ভোট। এর ফলে ২০১৮ ও ২০২৩ সালের পর ২০২৬ সালেও বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন বিমল কুমার মাঝি। তিনি হলদিয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।

এবার সভাপতি পদে পৃথ্বীশ দে, সহ-সভাপতি পদে বিপ্লব জানা ও মধুমিতা ভট্টাচার্য এবং সহ-সম্পাদক পদে সন্দীপ কুমার জানা ও সুদীপ্তা মণ্ডল নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী শিবির থেকে হিসাবরক্ষক পদে কাঞ্চন কুমার খাঁড়া এবং মহিলা সংরক্ষিত সহকারী লাইব্রেরিয়ান পদে চান্দ্রাই দত্ত বিশ্বাস জয়ী হন।

ফল প্রকাশের পর শুক্রবার রাতেই বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। জয়ী হয়ে বিমল কুমার মাঝি বলেন, “আমাদের সঙ্গে তৃণমূল, বিজেপি, সিপিএম—সমস্ত রাজনৈতিক মতাদর্শের সমর্থিত প্রার্থী ছিলেন। তাই আমরা বিপুল জয় লাভ করেছি।”

অন্যদিকে হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলী বলেন, “এখানে বিজেপির কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। এই নির্বাচন আমার নজরে নেই।”


No comments