Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ভোটের মার্জিন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম: নিজের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে মাটিতে দাঁড়িয়ে উপনির্বাচনের ভোটের মার্জিনের লক্ষ্য বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগের জয়ের রেকর্ড ভ…

 



নন্দীগ্রাম: নিজের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে মাটিতে দাঁড়িয়ে উপনির্বাচনের ভোটের মার্জিনের লক্ষ্য বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগের জয়ের রেকর্ড ভেঙে দেওয়ার আহ্বান জানান।

সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, একবার নন্দীগ্রামের মানুষ তাঁকে ৮২ হাজার ভোটের ব্যবধানে জয়ী করেছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিতে হবে। দু’হাত তুলে নন্দীগ্রামের মানুষের কাছে সেই প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান তিনি।

উপনির্বাচনকে সামনে রেখে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নন্দীগ্রামকে রাজ্যের এক নম্বর জায়গায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর দাবি, নন্দীগ্রামের মানুষের কোনও অভাব থাকবে না এবং এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উপনির্বাচনের আগে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভোটের ব্যবধানের এমন লক্ষ্য বেঁধে দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

No comments