Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

নন্দীগ্রামে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন

নন্দীগ্রাম: সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হল। নন্দীগ্রাম-১ ব্লকের হরিপুর কিষাণ মান্ডি এলাকায় এই নতুন ফায়ার স্টেশনটি গড়ে তোলা হয়েছে। এর ফলে নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড এবং অন্য…

 



নন্দীগ্রাম: সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হল। নন্দীগ্রাম-১ ব্লকের হরিপুর কিষাণ মান্ডি এলাকায় এই নতুন ফায়ার স্টেশনটি গড়ে তোলা হয়েছে। এর ফলে নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সোমবার দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে দমকল কেন্দ্রটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল ও জরুরি পরিষেবা বিভাগের উপসচিব সৌমেন দত্ত এবং ডব্লিউবিএফ অ্যান্ড ইএস-এর ভারপ্রাপ্ত অধিকর্তা শ্যামচন্দ্র মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার শুভ্রাংশু মজুমদার-সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম-১ ব্লকের হরিপুর গ্রামে, তাজপুর ডাকঘর ও নন্দীগ্রাম থানার অন্তর্গত হরিপুর কিষাণ মান্ডি এলাকায় এই দমকল কেন্দ্রটি অবস্থিত। নতুন এই কেন্দ্র চালু হওয়ায় নন্দীগ্রাম ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত দমকল পরিষেবা পাবেন বলে প্রশাসনের আশা।

No comments