হলদিয়ায় বিজেপির প্রশিক্ষণ শিবিরে এসে অন্নপূর্ণা প্রকল্পের যোগ্য সকলেই টাকা পাবেন বলে আশ্বাস দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার বিকেলে হলদিয়ার গান্ধীনগর যুব আবাসনে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে দিনদয়াল উপাধ্যায় মহা অভ…
হলদিয়ায় বিজেপির প্রশিক্ষণ শিবিরে এসে অন্নপূর্ণা প্রকল্পের যোগ্য সকলেই টাকা পাবেন বলে আশ্বাস দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার বিকেলে হলদিয়ার গান্ধীনগর যুব আবাসনে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে দিনদয়াল উপাধ্যায় মহা অভিযান দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। জেলা কমিটির সদস্য ও পদাধিকারী, মণ্ডল সভাপতি এবং জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে শেষে দিলীপ ঘোষ বেরিয়ে আসার সময় অন্নপূর্ণা প্রকল্পের মহিলারা শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের শুভেচ্ছা গ্রহণ করে ধন্যবাদ জানান তিনি।দিলীপ ঘোষ বলেন, তাঁকে ঝাড়গ্রাম, মেদিনীপুর ও তমলুক—এই তিনটি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের অংশ হিসেবেই তিনি হলদিয়ায় প্রশিক্ষণ দিতে এসেছেন। বিজেপির সারা ভারতজুড়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি শুরু হয়েছে।
কলেজের বিভিন্ন গভর্নিং বডিতে বিধায়ক ও সাংসদদের বসানো নিয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপি ক্ষমতায় এসেছে, তাই বিজেপির লোকেরাই বিভিন্ন দায়িত্বে থাকবেন। দীর্ঘদিন ধরে কলেজগুলিতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে সেগুলি ঠিক করার জন্য বিজেপির প্রতিনিধিরা কাজ করবেন বলেও দাবি করেন তিনি।
এদিন যাদবপুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পরিবর্তনের পর কিছুটা নাড়াচাড়া হবে, কয়েকদিন পরিস্থিতি চলবে, তারপর স্বাভাবিক হয়ে যাবে।
রবিবার থেকে শুরু হওয়া এই দু’দিনের প্রশিক্ষণ শিবির সোমবার পর্যন্ত চলবে।কংগ্রেস দেশকে বিভাজন করেছে,বন্দেমাতরম বিভাজন করেছে,সমাজকে বিভাজন করেছে। কংগ্রেস দিন চলেগেছে সমাজ বেঁচেছে, বন্দেমাতরম গাইতে শুরিকরেছে।তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাড়ে সাতটা নাগাদ ছবিটা ঢুকেন প্রশিক্ষণ দেন।


No comments