কেন্দ্র সরকারের নয়া শ্রম আইনের বিরোধিতা, উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান
শ্রমিক সুরক্ষা ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার আইএনটিটিইউসির ডাকে প্রতিবাদ মিছিল হল হলদিয়ায়। ক্ষুদিরাম স্কয়ার থেকে এদিন সিপিটি মার্কেট পর্যন…
কেন্দ্র সরকারের নয়া শ্রম আইনের বিরোধিতা, উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থান
শ্রমিক সুরক্ষা ও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার আইএনটিটিইউসির ডাকে প্রতিবাদ মিছিল হল হলদিয়ায়। ক্ষুদিরাম স্কয়ার থেকে এদিন সিপিটি মার্কেট পর্যন্ত মিছিল হয়।হলদিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, আইএন টি টি ইউ সি তমলুক সাংগঠনিক জেলা কোর কমিটির সদস্য শ্যামল মাইতি, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল চন্দ্র দাস সহ অন্যান্যরা। হলদিয়া বিভিন্ন কারখানা থেকে প্রায় আড়াইহাজ হাজার শ্রমিক এই মিছিলে অংশগ্রহণ করেন কারখানায় কাজের হ্যাম্পার না করে কাজের শেষে শ্রমিকরা এই মিছিলে পা মিলান বলে জানায় হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল।


No comments