বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে ভরাডুবি তৃণমূল। সব আসনে জয়লাভ বিজেপি।
নন্দীগ্রাম গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। রবিবার বিকেলে ভোটের রেজাল্ট বের হতে বিজেপি ৯ আসনে মধ্যে সব আসনে জয়লাভ …
বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে ভরাডুবি তৃণমূল। সব আসনে জয়লাভ বিজেপি।
নন্দীগ্রাম গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। রবিবার বিকেলে ভোটের রেজাল্ট বের হতে বিজেপি ৯ আসনে মধ্যে সব আসনে জয়লাভ করে। ভোটের ফল ঘোষণার পরেই দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূল নেতার ওপর হামলা থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ— বাদ যায়নি কিছুই।মোট ভোটার ছিলেন ৫৮৫ জন। মোট ৯টি আসনেই বিজেপি এবং তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম দুটি আসনে প্রার্থী দিয়েছিল। তবে গণনার শেষে দেখা যায়, ৯-০ ফলে তৃণমূলকে পর্যুদস্ত করে বোর্ড দখল করেছে বিজেপি।
নন্দীগ্রাম গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন
সকাল থেকেই করা পুলিশি নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ফল প্রকাশের পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।তিনি বলেন এটি অরাজনৈতিক নির্বাচন ছিল। কিন্তু জেতার পর বিজেপির লোকেরা আমার ওপর অতর্কিতে হামলা চালায়। চড়-থাপ্পড় মারা হয়। এটাই শুভেন্দু অধিকারীর সংস্কৃতি।” তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, হামলার মিথ্যা নাটক সাজিয়ে পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করানো হয়েছে। পুলিশের মারে এক বিজেপি সমর্থকের হাত ভেঙে গিয়েছে বলেও গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মতোন করা হয়েছে।



No comments