হলদিয়ায় শুরু হলো বইমেলা আবারো ফিরে আসতে চলেছে গুরুকুল, গুরুকুলের মধ্যে শিক্ষার প্রবণতা আগামী দিনে বাড়বে হলদিয়া বইমেলায় উদ্বোধনে এসে বললেন হলদিয়া
রিফাইনারি ইডি সুশান্ত দাস। চেট জিপিটি মাধ্যমে সমস্ত তথ্য জানার আগ্রহ বাড়ছে। ব…
হলদিয়ায় শুরু হলো বইমেলা আবারো ফিরে আসতে চলেছে গুরুকুল, গুরুকুলের মধ্যে শিক্ষার প্রবণতা আগামী দিনে বাড়বে হলদিয়া বইমেলায় উদ্বোধনে এসে বললেন হলদিয়া
রিফাইনারি ইডি সুশান্ত দাস। চেট জিপিটি মাধ্যমে সমস্ত তথ্য জানার আগ্রহ বাড়ছে। বই পড়ার আগ্রহ ক্রমশ কমছে। বইয়ের প্রতি আগ্রাহ বাড়িয়ে তুলতে হলদিয়া বইমেলা কমিটি উদ্যোগে টাউনশিপে মাখনবাবুর বাজার সংলগ্ন মোহনা মার্কেট কমপ্লেক্স চত্ত্বরে আয়োজিত হল চতুর্থ হলদিয়া বইমেলা। স্কুলপড়ুয়া ও স্থানীয় ক্লাব সংগঠনগুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বইমেলার উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, আশীষ লাহেড়ি,অনুপ দাস, মানসী দে শেঠ,সুদর্শন মান্না সহ অন্যান্য।
বইমেলার সঙ্গে এডুকেশনাল ফেয়ারও রয়েছে। মেলায় ভোজন রসিক বাঙালির জন্য নানা ধরনের মুখরোচক খাবারের স্টল, পূর্ব মেদিনীপুরের হস্তশিল্পীদের শিল্পসামগ্রীর স্টল রয়েছে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বইমেলায় স্কুল পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক রয়েছে।
কনকনে ঠান্ডা পড়েছে। সেই কনকনে ঠান্ডায় বইমেলায় পড়ুয়া থেকে স্থানীয় মানুষের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো।৮ই জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা




No comments