হলদিয়া বন্দরে শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস। শ্রমিক ছাটাইয়ে নোটিশ দিল বন্দরের অধীনস্থ অ্যারো প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামে একটি শ্রমিক সরবরাহকারী
এবং স্টিভেডরিং সংস্থা। মঙ্গলবার বিকেলে বন্দরে ওই সংস্থার অফিসে২০০জন শ্রমীকের নোটিস …
হলদিয়া বন্দরে শ্রমিককে ছাঁটাইয়ের নোটিস। শ্রমিক ছাটাইয়ে নোটিশ দিল বন্দরের অধীনস্থ অ্যারো প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামে একটি শ্রমিক সরবরাহকারী
এবং স্টিভেডরিং সংস্থা। মঙ্গলবার বিকেলে বন্দরে ওই সংস্থার অফিসে২০০জন শ্রমীকের নোটিস ঝোলানো হয়। ছাঁটাই শ্রমিকদের আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কাজের মেয়াদ নোটিসে উল্লেখ রয়েছে। ওই সংস্থা বন্দরে কার্গোপুল শ্রমিকদের নিয়ন্ত্রণ করে। কার্গোপুলের সঙ্গে যুক্ত শ্রমিকরা মূলত জাহাজের খোল পরিস্কার, ট্র্যাক পরিস্কার সহ বিভিন্ন ধরনের কাজ করে। অ্যারো সংস্থার ভাইস প্রেসিডেন্ট গোপাল সিনহা বলেন, বন্দরে কাজের লোকের প্রয়োজন কমে যাওয়ার কারণে ওই ঠিকা শ্রমিকদের ছাঁটাই করার নোটিস দেওয়া হয়েছে। গত আগস্ট মাস থেকে এবিষয়ে শ্রমিকদের জানানো হয়েছে। সংস্থার দাবি, এবিষয়ে শ্রম দপ্তর, জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলিকে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছে এবং মিটিংও হয়েছে।


No comments