Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

কেরালা থেকে উদ্ধার নিখোঁজ মহিষাদলে স্কুল পড়ুয়া

নিখোঁজ দুই পড়ুয়া কেরালা থেকে উদ্ধার মহিষাদল থানার পুলিশ। 

গত ২৪ ডিসেম্বর, মহিষাদল থানার অন্তর্গত অ্যাপেক্স স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন আকস্মিকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই নাবালক-নাবালিকা পড়ুয়া। সন্তানের হদিস না পেয়ে মহ…

 


নিখোঁজ দুই পড়ুয়া কেরালা থেকে উদ্ধার মহিষাদল থানার পুলিশ। 



গত ২৪ ডিসেম্বর, মহিষাদল থানার অন্তর্গত অ্যাপেক্স স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন আকস্মিকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই নাবালক-নাবালিকা পড়ুয়া। সন্তানের হদিস না পেয়ে মহিষাদল থানায় মামলা রুজু করেন।  আর তারপরই ময়দানে নামে জেলা পুলিশ।ঘটনার গুরুত্ব বুঝে মহিষাদল থানার পুলিশ তৎক্ষণাৎ কোমর বেঁধে নামে তদন্তে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, সহপাঠী ও আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ— শুরু হয় জোরদার তল্লাশি! এই কাজে সহায়ক হয় আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে রহস্যের জট খুলতে থাকে দ্রুত তদন্তের মাঝেই গোপন সূত্রে চাঞ্চল্যকর খবর আসে— নিখোঁজ দুই পড়ুয়া রয়েছে সুদূর কেরালাতে।শুধু তাই নয়, তারা নাকি প্লেনে করে ফিরতে পারে কলকাতায়।

এই খবরের পরই আর এক মুহূর্তও দেরি নয়। মহিষাদল থানার LSI অনিতা দোলাইয়ের নেতৃত্বে শুরু হয় বিশেষ অভিযান। 

কলকাতা এয়ারপোর্ট থানার সহায়তায় পুলিশের এই টিম চুপিসারে ওত পেতে থাকে কলকাতা বিমানবন্দরে।

অবশেষে, বিমান থেকে নামার পরই পুলিশের চোখে ধরা পড়ে তারা! সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা হয় নিখোঁজ নাবালক ও নাবালিকাকে।

No comments