হলদিয়া সুতাহাটায় ডিজে সরঞ্জাম আটক সুতাহাটা থানা পুলিশ গ্রেফতার ১
ডিজে সাউন্ডে অতিষ্ট এলাকাবাসী অভিযোগ পাওয়া মাত্রই ডিজে সরঞ্জাম আটক গুপ্তার ১ সুতাহাটা থানার পুলিশ। হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত গোবিন্দনপুর গ্রামে বড়দিন উপলক…
হলদিয়া সুতাহাটায় ডিজে সরঞ্জাম আটক সুতাহাটা থানা পুলিশ গ্রেফতার ১
ডিজে সাউন্ডে অতিষ্ট এলাকাবাসী অভিযোগ পাওয়া মাত্রই ডিজে সরঞ্জাম আটক গুপ্তার ১ সুতাহাটা থানার পুলিশ। হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত গোবিন্দনপুর গ্রামে বড়দিন উপলক্ষে দুই ক্লাবের ডিজে প্রতিযোগিতা চলছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অরিজিৎ মাইতি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ ডিজে সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে সুতাহাটা থানা পুলিশ । সুতাহাটা থানার ওসি দীপক অধিকারী বলেন, 'বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ডিজের শব্দে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। অভিযোগ পেয়ে আমরা শুক্রবার সকালে ডিজে আটক করেছি এবং এক ক্লাব কর্তাকে গ্রেফতার করা হয়েছে।' এদিন ধৃত কে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন করলে মহকুমার আদালতের বিচারক।


No comments